Thursday, November 6, 2014

শীঘ্রই সাধ্যের মধ্যে চালকবিহীন গাড়ি

গাড়ি চালাতে হবে না। গাড়িতে বসেই আপনি বই পড়তে পড়তে অথবা গান শুনতে শুনতে চলে যাবেন আপনার গন্তব্যে। কারণ শীঘ্রই আপনার সাধ্যের মধ্যে আসছে চালকবিহীন গাড়ি।
বৃহস্পতিবার অস্ট্রেলিয়ার এক গবেষক জানিয়েছেন, আগামী দশ বছরের মধ্যেই মধ্যবিত্তের সাধ্যের মধ্যে চলে আসবে চালকবিহীন গাড়ি।
কারটিন ইউনিভার্সিটির অধ্যাপক বা তুয়োং ভো জানিয়েছেন, তাঁর নেতৃত্বে চলছে এরকমই একটি গাড়ি তৈরির গবেষণা। এই গাড়ি সোজা রাস্তায় চলতে পারবে ও আশেপাশে কি রয়েছে, তা অনুভব করতে পারবে।
তিনি আরও জানিয়েছেন, এবার বাকি রয়েছে শুধু ‘মস্তিষ্ক’ অর্থাৎ একটি বিশেষ কম্পিউটার লাগানো। যাতে আশেপাশে কি থাকলে কি ব্যবস্থা নিতে হবে, তা বুঝে যাবে ওই গাড়ি। এই গাড়িতে থাকবে নানা ধরনের সেন্সর।
তিনি জানিয়েছেন, তাঁর উদ্দেশ্য ছিল, কম খরচে সেন্সর, রাডার, লেজার লাগাতে হবে। যাতে কম খরচেই এই গাড়ি মানুষ ব্যবহার করতে পারেন। বর্তমানে যেসব চালকবিহীন গাড়ি বাজারে এসেছে, তার থেকে অনেক কম দামেই মিলবে এই গাড়ি।
- See more at: http://www.deshebideshe.com/news/details/42150#sthash.DuKAWfyj.dpuf

No comments: