Friday, January 2, 2015

সদ্য পরিচিতদের সঙ্গে ই-মেইলে যে ৯টি কাজ করবেন না !

...

পেশাজীবীদের সামাজিক যোগাযোগমাধ্যম লিঙ্কএডিনে ইমেইলের নিরাপত্তা বিষয়ে পরামর্শ দিয়েছেন এক বিশেষজ্ঞ। অতি গুরুত্বপূর্ণ এই স্থানে অনেক কিছু করা যায়। আবার অনেক কাজই রয়েছে যা করাটা বিপজ্জনক। বিশেষ করে ই-মেইলে নতুন যাদের সঙ্গে পরিচিত হচ্ছেন, তাদের ক্ষেত্রে ৯টি কাজ না করতে বলেছেন বিশেষজ্ঞরা। ১. মেইল পেয়েছে কি না তা জানতে চাওয়া অতীতে ইলেকট্রনিক রিটার্ন রিসিপ্ট বেশ গুরুত্বপূর্ণ বলে মনে করা হতো। এগুলোর মাধ্যমে মেইলের বিষয়ে আপনি সচেতন বোঝানো গেলেও বর্তমানে এর কোনো প্রয়োজন পড়ে না। আর সদ্য পরিচিতদের কাছে ইমেইল পাঠিয়ে তা নিশ্চিত হতে জানতে চাওয়া উচিত নয়। ২. একান্ত ব্যক্তিগত বিষয় সামাজিক মাধ্যমে দেওয়া নিজের একান্ত ব্যক্তিগত বিষয় সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করবেন না। এতে অন্যের কাছে থেকে সমালোচনা শুনতে হতে পারে। এর চেয়ে বড় বিষয় তা আপনার ক্ষতির কারণ হয়ে দাঁড়াতে পারে। তা ছাড়া অন্যরা তা শেয়ার করবে এবং বিভিন্ন স্থানে ছড়িয়ে পড়বে যা আপনার অস্বস্তির কারণ হয়ে দাঁড়াতে পারে। ৩. নিজের বানানো কিছুতে ফিডব্যাক চাওয়া নিজের কোনো পণ্য, সেবা, প্রযুক্তি বা আইডিয়ায় নতুন কারো কাছ থেকে কমেন্ট বা লাইক চাবেন না। তার চেয়ে বরং পরামর্শ চাইতে পারেন। তাহলে অনেক ইতিবাচক ফিডব্যাক পাবেন। ৪. আজ-কালের মধ্যেই ফোন দেওয়া সদ্য পরিচিত হয়েই মোবাইল নম্বরটি নিয়ে ফোন দিতে যাবেন না। বিশেষ কোনো বিষয়ে ইমেইল দেওয়া-নেওয়া চলতে থাকলে হয়তো কথা হবে। কিন্তু বেশি দ্রুত সেই উদ্যোগ আপনার নেওয়া উচিত হবে না। ৫. সাক্ষাতের বিকল্প খোঁজা অনেক বিষয় রয়েছে যেখানে মুখোমুখি হওয়াটা সমস্যার হতে পারে। এ ক্ষেত্রে দেখা করাটা সমস্যা কি না বা করতে অন্যজন ইচ্ছুক কি না তা জেনে নিতে হবে। এর বিকল্প অন্য কোনো পথে চিন্তা করার প্রস্তাব দেওয়া যেতে পারে। ৬. গুটিকয়েকের সঙ্গে পরিচিত হওয়া বিশেষ কাজের ক্ষেত্রে বিশেষ কিছু মানুষের সঙ্গে পরিচিত হওয়া উচিত। তা ছাড়া যারা যোগাযোগে আগ্রহী নন, তাদের বিরক্ত করা উচিত নয়। ৭. প্রতিদিন বা প্রতি সপ্তাহে ইমেইল করা প্রথমে কারো সঙ্গে পরিচিত হলে তার কাছে থেকে উষ্ণ অভ্যর্থনা পাওয়া যায়। কিন্তু প্রতিদিন বা ঘন ঘন তাদের কাছে মেইল পাঠানোটা বিরক্তিকর হতে পারে। ৮. অন্যের সঙ্গে তাদের পরিচয় করিয়ে দেওয়া নতুন পরিচিতজনকে খুব দ্রুত অন্যের সঙ্গে পরিচিত করিয়ে দেওয়াটা অস্বস্তিকর হতে পারে। ৯. একসঙ্গে কাজ করার প্রস্তাব প্রথম দিন ডেটিং করে নিশ্চয়ই দ্বিতীয় দিন আপনি বিয়ের প্রস্তাব দিতে যাবেন না। কাজেই সদ্য পরিচিতকে প্রথমেই একসঙ্গে কোনো কাজ করার প্রস্তাব দিতে পারেন না।

No comments: