Tuesday, January 27, 2015

উড়ন্ত গাড়ি-২

...


গাড়ি এবং বিমান বা ফ্লাইং অবজেক্ট আবিষ্কার হয়েছে গত শতাব্দীর শুরুর দিকে । কিন্তু দুটোই আলাদা জিনিস। গাড়ি কখনোই আকশে উড়ে না , না বিমান কখনো গাড়ির কাজ করে । কিন্তু এদুটোর সমন্বয়ের জন্য মানুষের চেষ্টা চলছে অনেক বছর থেকে । দুটোর সমন্বয় নিঃসন্দেহে বেশ মজার ব্যাপার ।

এটি ২য় পর্ব ।


“terrafugia transition” -এর পর ২০১২ সালে দ্বিতীয়বারের মত উড়ন্ত গাড়ির টেস্ট ফ্লায়িং করে PAL-V ( Personal Air and Land Vehicle ) নামক একটি ডাচ কোম্পানী।



তারা তাদের এই গাড়িটির নাম দেয় PAL-V ONE । terrafugia transition – এর সবচেয়ে অসুবিধা ছিলো এর জন্য লাগতো একটি ১৬০ মিটার লম্বা রানওয়ে । কিন্তু PAL-V ONE যে কোনো সময়ে যেকোনো জায়গা থেকেই উড়তে পারবে। এর কারন হলো এতে Autogyro মেকানিজম ব্যাবহার করা হয়েছে ( Autogyro এর একটা উদাহরন হলো হেলিকপ্টার ) । তিন চাকা বিশিষ্ট এই গাড়িটি অনেকটা স্পোর্টস কার -এর আদলে করা হয়েছে । ২ ব্লেড রোটর বিশিষ্ট এর রোটর ফোল্ডেড অবস্থায় এটি ৫ ফুট ৩ ইঞ্চি উচু , ৫ ফুট ৩ ইঞ্চি প্রশস্ত এবং ১৩ ফুট ১ ইঞ্চি লম্বা । অনায়সে যে কোনো গ্যারেজে রাখা যাবে। এর সর্বোচ্চ গতি হলো ঘন্টায় ১৮০ কিলোমিটার । তবে রিকোমেন্ডেড স্পিড হলো ঘন্টায় ১১২ কিলোমিটার ।

এই গাড়িটি মুলত যেকোনো জায়গায় ব্যাবহার যোগ্য । জ্যামপ্রবন এলাকা বা পানির উপর অথবা পাহাড় -এর উপর দিয়ে একে নিয়ে উড়াল দেয়া যাবে । এই গাড়িটি যে কোনো সমতল জায়গায় ল্যান্ড করার উপযোগী । এই গাড়িতে অনধিক ২ জন লোক বসতে পারবে।

তবে এই গাড়িটির দাম terrafugia transition দাম থেকেও বেশি । গাড়িটি্র দাম ধরা হয়েছে ৩ লাখ ২৬ হাজার ডলার বা ৩ কোটি ৫৫ লাখ টাকার মত। ২০১৬ সাল থেকে এটি গাড়ির ডেলিভারী দেয়া শুরু করবে বলে জানিয়েছে কোম্পানীটি।

No comments: