Tuesday, January 27, 2015

উড়ন্ত গাড়ি-১

...

গাড়ি এবং বিমান বা ফ্লাইং অবজেক্ট আবিষ্কার হয়েছে গত শতাব্দীর শুরুর দিকে ।  কিন্তু দুটোই আলাদা জিনিস। গাড়ি কখনোই আকশে উড়ে না , না বিমান কখনো গাড়ির কাজ করে । কিন্তু এদুটোর  সমন্বয়ের জন্য মানুষের চেষ্টা চলছে অনেক বছর থেকে । দুটোর সমন্বয় নিঃসন্দেহে বেশ মজার ব্যাপার ।

সর্বপ্রথম ২০০৯ সালে  “Terrafugia”  নামক একটি আমেরিকান কোম্পানি সর্বপ্রথম উড়ন্ত গাড়ি বের করে সকল অপেক্ষার অবসান ঘটায় । মানব ইতিহাসে যোগ করে নতুন মাত্রা । তারা তাদের এই উড়ন্ত গাড়ির নাম দেয় “terrafugia transition” ।
এই গাড়ি রাস্তায় অন্যান্য সব গাড়ির মত চলবে । আবার একটি রানওয়ে পেলে হয়ে উঠবে “উড়া্লপঙ্খী ” ।  আকাশপথে এর স্পিড থাকে ঘন্টায় ১৭২ কিলোমিটার । অর্থাৎ আকাশপথে ঢাকা থেকে চিটাগং যেতে এর সময় লাগবে ২ঘন্টার মত । আর স্থলপথে এর সর্বোচ্চ গতি হলো ঘন্টায় ১১০ কিলোমিটার । ফোল্ডেড অবস্থায় এটি ৬ ফুট ৮ ইঞ্চি উচু ,  ৭ ফুট ৬ ইঞ্চি প্রশস্ত এবং ১৮ ফুট ৯ ইঞ্চি লম্বা । কোনো বাড়ির গ্যারেজে  রাখার উপযোগী করে গড়ে তোলা হয়েছে গাড়িটিকে । এই গাড়িটির রয়েছে ডানা,প্রপেলার এবং দুটি লেজ ।
গাড়িটি নিঃসন্দেহে প্রয়োজনীয় এবং দরকারী । বিশেষ করে জ্যামপ্রবন এলাকা এবং রুরাল এলাকাগুলোতে । তবে এই গাড়িটি কবে নাগাদ সাধারন মানুষের হাতের নাগালে আসবে তা বলা যাচ্ছে না। কারন ইতিমধ্যে গড়িটির দাম  রাখা হয়েছে ২ লাখ ৮০ হাজার ডলার বা প্রায় ২ কোটি ২০ লাখ টাকার মত । তাছাড়া এই গাড়ির জ্বালানি খরচও পড়বে অনেক । তার উপর ১৬০ মিটার লম্বা একটি রানওয়ে লাগবে এর আকশে উড়ার জন্য ।

No comments: